sir-wb-list-download

SIR Draft Roll Name Check And SIR ASD List Download WB

SIR ASD List Download:SIR প্রতিটি জেলার কাদের কাদের নাম বাদ গেছে সেই লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।

এবার আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল থেকে যে যার নিজস্ব বুথের লিস্ট চেক করে নিতে পারবেন কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হল। 16 ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের সম্পূর্ণ তথ্য দেওয়া হল।

তাদের নাম, ভোটার কার্ডের নাম্বার, অভিভাবকের নাম, বয়স কত, অংশ নাম্বার এবং কি কারনে নাম বাদ গেছে তাও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে এই বাদ যাওয়া ভোটারের সংখ্যা জানা গেছে ৫৮ লক্ষ এর বেশি ।

আজ ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগেই কমিশন বাদ যাওয়া ভোটারদের নাম ওয়েবসাইটে আপলোড করল। এই লিস্ট কে কমিশনের ভাষায় বলা হচ্ছে ASD List ।

আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল থেকে নিজের নাম বা আপনার আত্মীয় পরিজনদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল কিনা কিভাবে চেক করবেন।

কিভাবে দেখবেন আপনার বুথের বাতিল ভোটারের লিস্ট :-

১) সবার প্রথম নিচে দেওয়া ছকটি থেকে আপনার জেলার নামটি বেছে নিন ।

২) তারপর জেলার পাশে বাতিল ভোটার লিস্ট ডাউনলোড লেখায় উপর ক্লিক করুন ।

৩) তারপর আপনার জেলার নাম সিলেক্ট করুন এবং আপনার বিধানসভার নাম সিলেক্ট করুন ।

৪) তাহলেই ওই বিধানসভার ভেতর যতগুলি বুথ রয়েছে সমস্ত বুথের লিস্ট ডাউনলোড করার অপশন চলে আসবে ।

৫) আপনি যেই বুথের লিস্ট দেখতে চাইছেন তার পাশে ASD List ডাউনলোড অপশন পাবেন সেখানে ক্লিক করলেই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ।

৬) ওই লিস্টে আপনি দেখতে পাবেন আপনার বুথের কতজন ভোটারের নাম বাদ পড়ে গেছে তাদের সমস্ত বিবরণ এবং কেন তাদের নাম বাদ গিয়েছে তার কারনও।

চেক করার জন্য পাশের Link ক্লিক করুন – Link

sir-asd-list-download

আজ ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (SIR Draft Roll Name Check)।

খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকবে কিনা আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন । কাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না তাও আপনারা চেক করতে পারবেন।

ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার বুথে কাদের কাদের নাম বাদ গেছে তার লিস্ট প্রকাশ করা হয়েছে । আপনার নাম SIR খসড়া লিস্টে থাকবে কিনা কিভাবে চেক করবেন আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।

১) নিচে দেওয়া ছক থেকে আপনার জেলার নাম সিলেক্ট করুন।

২) তারপর জেলার পাশে নাম চেক অপশন এ ক্লিক করুন ।

৩) তারপর আপনার ভোটার কার্ডের নাম্বার, রাজ্যের নাম সিলেক্ট করুন ।

৪) তারপর আপনাকে যে ক্যাপচা কোড দেখাবে সেটি বসিয়ে সার্চ করুন ।

চেক করার জন্য পাশের Link ক্লিক করুন – Link

SIR-Draft-Roll-Name-Check


৫) যদি আপনাকে আপনার নাম, ভোটার কার্ডের আরো অন্যান্য তথ্য, সিরিয়ার নাম্বার ইত্যাদি দেখায় তাহলে বুঝবেন আপনার নাম খসড়া ভোটার লিস্টে থাকবে।

৬) আর আপনি যখন সার্চ করবেন যদি আপনাকে No Result Found দেখায় তাহলে বুঝবেন আপনার নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *